
আলম খান, নরসিংদী :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২০১, নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন।
দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই আলহাজ্ব মঞ্জুর এলাহীর এই মনোনয়ন এসেছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। রাজনৈতিক সংগঠক হিসেবে শিবপুর উপজেলায় তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব মঞ্জুর এলাহী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নরসিংদী-৩ আসনের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দলীয় ঐক্য বজায় রেখে শিবপুরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :