Agaminews
Dr. Neem Hakim

নরসিংদী-৫ আসনে ইসলামি আন্দোলনের মনোনয়ন সংগ্রহ করলেন বদরুজ্জামান


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:২০ অপরাহ্ন /
নরসিংদী-৫ আসনে ইসলামি আন্দোলনের মনোনয়ন সংগ্রহ করলেন বদরুজ্জামান

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বদরুজ্জামান। বুধবার বিকেলে তিনি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন বদরুজ্জামান। মনোনয়ন সংগ্রহকালে ইসলামি আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছে।