
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সোমবার রায়পুরা উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মোঃ মাসুদ রানার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।
আপনার মতামত লিখুন :