Agaminews
Dr. Neem Hakim

নাগেশ্বরীর কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


admin প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন /
নাগেশ্বরীর কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

একাত্তর নিউজ ডেস্ক :

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে আব্দুল জলিল (২৫)।

স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার(১৩ এপ্রিল)  দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে  মৃত ঘোষনা করেন।

মৃত জলিলের বোন জামাই লিয়াকত হোসেন জানান, দুপুরে ইরি ক্ষেতে সেচ দিতে  সেচ পাম্পের মর্টার চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছে। ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খোঁজ নিতে বলেছি।