Agaminews
Dr. Neem Hakim

নিকলীতে বিএনপির ২০ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান


Ekattor News প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৯:২৫ অপরাহ্ন /
নিকলীতে বিএনপির ২০ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

নিকলী প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বিশজন বিএনপি কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ফুলের তোরা দিয়ে জামায়াতে যোগদান করেছে। আজ বুধবার বিকাল পাঁচ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর হাতে ফুলের তোরা দিয়ে বিশজন বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।এবং তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেছে।
এসম উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং নিকলী-বাজিতপুর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃরমজান আলী। জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম, নিকলী উপজেলা আমীর আবুল হোসেন সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি মতিউর রহমান শুরা সদস্য মুসলে উদ্দিন রহমানি,সদর ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির সেক্রেটারি তাওহিদুল ইসলাম সদর ইউনিয়ন ৮ নং ওয়াট সভাপতি রুহুল আমিন ওয়ার্ড সেক্রেটারি শানুমিয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা নিকলী উপজেলার সদর ইউনিয়নের মৎস্যজিবি দল সহ-সভাপতি মুখছোদুল আমিন সহ তার সাথে বিশজন যোগদানকে।
জামায়াতের আমীর আবুল হোসেন জানান এই যোগদান শুরু হয়েছে আগামীতে আরো বেশী মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান এর সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। এই ধরনের দল বদলকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মেরুকরণের নতুন মাত্রা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে।