Agaminews
Dr. Neem Hakim

নির্বাচন ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ২:৫২ অপরাহ্ন /
নির্বাচন ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ

নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতিবিষয়ক এক পর্যালোচনা সভায় এ নির্দেশ দেয়া হয়।

বৈঠক শেষে প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রশাসনে রদবদলও করা হবে।

তিনি আরও জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা এসময় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দিক নির্দেশনা দেন।