Agaminews
Dr. Neem Hakim

নিহতের সংখ্যা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য বিভ্রান্তিকর: নাছির


admin প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন /
নিহতের সংখ্যা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য বিভ্রান্তিকর: নাছির

জামায়াত আমির নিহতের সংখ্যা ১০০ জনের অধিক বলে দায়িত্বশীল জায়গা থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সামগ্রী বিতরণ করে ছাত্রদল।

এই আয়োজনে যোগ দিয়ে নাছির আরও বলেন, উনার (জামায়াত আমির) এমন তথ্যে জাতি বিভ্রান্ত হবে। আমরা সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখতে চাই এ বিষয়ের তথ্যের জন্য।