
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা,নরসিংদী :
নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়পুরা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)। তিনি বলেন, “নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন—এটাই আমাদের সবার প্রত্যাশা।”
উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলফাজ উদ্দিন মিঠুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক এড. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাছেদ ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকল নেতাকর্মীর কল্যাণ কামনা করা হয়। স্থানীয় বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন।
আপনার মতামত লিখুন :