Agaminews
Dr. Neem Hakim

‘পরিবেশ রক্ষায় শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে’


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৪:১০ অপরাহ্ন /
‘পরিবেশ রক্ষায় শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে’

পরিবেশ রক্ষায় ‘কিন্তু’ আর ‘যদি’র জায়গা নেই, সচেতনতা গড়ে তুলতে শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ ভবনে বিশ্ব পরিবেশ দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বন বিভাগ কিংবা রিসোর্টগুলো কেন এমন আয়োজন করে না, যেখানে শিশুরা প্রকৃতিকে জানবে, ছুঁয়ে দেখবে?

তিনি বলেন, পরিবার থেকেই পরিবেশবান্ধব অভ্যাস তৈরি করতে হবে। ঘর থেকে বাজারে যাওয়ার সময় সঙ্গে ব্যাগ নেয়া ও পলিথিন পরিহার করা- এই ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতা গড়ে উঠলে এবং পরিবার ও সমাজ পরিবর্তিত হলে, রাষ্ট্রও পরিবেশ রক্ষায় কার্যকরভাবে এগিয়ে আসবে।