
মাজহার মান্না, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারীদের স্বাবলম্বী করতে ৭০ জন খামারীর মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে। আজ (৭ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া এলাকা অফিস অঞ্চলে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, সরকার তৃণমূলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তাছাড়া নারীকে পেছনে ফেলে কোন অগ্রতি সম্ভব নয়। তিনি জানান, গবাদি পশুপালনে জেলা প্রাণিসম্পদ বিভাগ খামারীদের বিভিন্ন সময় প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে প্রতিজন খামারীর মাঝে ৪০ দিন বয়সী ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলী আকবর, ব্যাক এনজিও কর্মকতা, বিভিন্ন খামারীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :