
জাতীয় বেতন স্কেলের নিচে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি পে কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন এই কমিশন গঠন করা হয়।
এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় বেতন স্কেলের নিচে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই পে কমিশন গঠন করা হয়।
নবগঠিত এই কমিশনের প্রধান হিসেবে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। আগামী ৬ মাসের মধ্যে পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।
গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতনকাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো।
আপনার মতামত লিখুন :