Agaminews
Dr. Neem Hakim

প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের জন্য দোয়া চাইলেন সভাপতি প্রার্থী শওকত আজিজ রাসেল


Ekattor News প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ২:০৯ অপরাহ্ন /
প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের জন্য দোয়া চাইলেন সভাপতি প্রার্থী শওকত আজিজ রাসেল

বিজনেস ফাইল প্রতিবেদক
গতকাল শনিবার প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের উদ্যোগে মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে (২০২৫-২৭) মেয়াদের এফবিসিসিআই সভাপতি প্রার্থী, প্যানেল প্রধান আম্বার গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নেতা শওকত আজিজ রাসেল উপস্থিত সকল সদস্যের কাছে দোয়া চান। তিনি বলেন ১৭ বছর আপনারা বঞ্চিত ছিলেন, আমরা কথা দিচ্ছি আমরা বিজয়ী হলে আপনাদের বঞ্চিত করবো না। যুগোপযোগী এফবিসিসিআই গড়তে যা যা প্রয়োজন প্রায়োরিটি ব্যসিসে তা করবো। আমার বাবা মানুষের জন্য করেছেন। আমি ও আমার প্যানেল আপনাদের পাশে থাকবে। বক্তব্য রাখেন সহসভাপতি প্রার্থী মেহেদী আলী। শুভেচ্ছা জানাতে অডিটোরিয়ামে ছুটে যান ঢাকা-৭ থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মো. এনায়েত উল্লাহ। রাত সাড়ে ১১ টা অবধি অনুষ্ঠান চলে। পুরনো দিনের গান সকলকে মুগ্ধ করে। শেষে লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেড় হাজার ব্যবসায়ী/অতিথি উপস্থিত ছিলেন।


এ অনুষ্ঠান শেষ পর্যায়ে নতুন মাত্রা পায়। পিউর বাংলা গান অনেকদিন পর শুনে অতিথিদের বলতে শোনা যায় এ রাত যদি না শেষ হত তবে কেমন হতো বলতো।
অনুষ্ঠানে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও হাবিব উল্লাহ ডন, খন্দকার রুহুল আমিন, মাহবুব ইসলাম রুনু, ইকবাল জামাল জুয়েল, মোহা.জালাল উদ্দিন,আনোয়ার হোসেন, মতিন খান,নিয়াজ আলী চিশতী, কেফায়েত উল্লাহ টুইংকেল, আলাউদ্দিন মালিক, রানা চৌধুরী,আওলাদ হোসেন রাজীব, লুৎফর রহমান তালুকদার, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।