
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর ,নেত্রকোনা:
ঈদের আনন্দ হতদরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ২৫০ জন অসহায় দুঃস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে নগদ অর্থ এবং প্রায় চারশত পরিবারের মাঝে শাড়ি থ্রিপিছ ও হাজি রুমাল গুলো নিষ্ঠার সাথে বিতরণ করিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
দুর্গাপুর উপজেলায় বিতরণের জন্য বরাদ্দ পাওয়ার পরেই, দলীয় নেতাকর্মী ব্যতিরেকে বিভিন্ন মসজিদের ঈমাম, মোয়াজ্জিন, স্থানীয় সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে বিতরণ কমিটি গঠন করে অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপহার বিতরণ নিয়ে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি নির্বাচনের আগে সকলের কাছে কথা দিয়েছিলাম, আমি কোন দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিবো না। দুঃস্থদের জন্য যা বরাদ্দ আসবে, সেগুলো সততা ও নিষ্ঠার সাথে বিতরণ করবো। এলাকার অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো আমাদের সবার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। আসুন সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।
আপনার মতামত লিখুন :