Agaminews
Dr. Neem Hakim

প্রশিক্ষণ বিমানের কার্যক্রম জনাকীর্ণ শহরে হয় কিভাবে, প্রশ্ন গয়েশ্বরের


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন /
প্রশিক্ষণ বিমানের কার্যক্রম জনাকীর্ণ শহরে হয় কিভাবে, প্রশ্ন গয়েশ্বরের

একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন জনাকীর্ণ শহরে কিভাবে হয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ প্রশ্ন তোলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ক্ষতি অপূরণীয়। বিমানটি ওড়ার উপযোগী ছিল কি না, তা পরীক্ষা করা হয়েছিল কি না; এর উত্তর জানা প্রয়োজন।

বিমানটির কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কি না তা পরিষ্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।