Agaminews
Dr. Neem Hakim

ফিনালিসসিমার সূচি নির্ধারণে কাজ শুরু করেছে স্পেন-আর্জেন্টিনা


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন /
ফিনালিসসিমার সূচি নির্ধারণে কাজ শুরু করেছে স্পেন-আর্জেন্টিনা

অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নদের বিশেষ ফুটবল ম্যাচ ফিনালিসসিমা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার বিজয়ী আর্জেন্টিনা অবশেষে প্রেস্টিজিয়াস এই ম্যাচের সূচি নির্ধারণে কাজ শুরু করেছে।

দুই দেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে দুই দেশ একে অন্যের মুখোমুখি হবে। এর কয়েক মাস পরেই আছে বিশ্বকাপের ব্যস্ততা।

বৈশ্বিক আসরের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে ফিনালিসসিমার মতো বড় মঞ্চকে কাজে লাগাতে চায় স্পেন এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এর আগে ২০২৫ সালেই ফিনালিসসিমা আয়োজনের পরিকল্পনা থাকলেও খেলোয়াড়দের ব্যস্ততা এবং আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির কারণে ম্যাচটিকে পিছিয়ে নেয়া হয়েছে ২০২৬ সালের মার্চে।