
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ২০ জুলাই) সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবারের’ যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার প্রতিশ্রুতি সময়ে নির্বাচন দেবে সেটিই আশা।’
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও, সবাইকে নিয়ে রেইনভো নেশন তৈরি করতে চায় বিএনপি। যারাই গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। শহিদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না।
এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাপ্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই-আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
আপনার মতামত লিখুন :