
বরিশাল প্রতিনিধি
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন বরিশাল বিভাগ ও জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বরিশাল ক্লাব ক্যাফেটেরিয়া হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি আলহাজ্ব কে এম শহিদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেঁনেসা হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। বিশেষ অতিথি ছিলেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. এ এম শামীম, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এমডি এম এ মজুমদার শাহীন।
আপনার মতামত লিখুন :