Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান


admin প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন /
বাজিতপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে ৪০ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) এর আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম। সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।
সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২২ ও ২০২৩ অর্থবছরের এসএসসি ও এইচএসসি’র ৪০ জন মেধাবী শিক্ষার্থী এবং তাদের পক্ষে প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।