Agaminews
Dr. Neem Hakim

বান্দরবানে লামায় অবৈধ ইটভাঁটিতে ৫ লাখ টাকা জরিমানা


Ekattor News প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন /
বান্দরবানে লামায় অবৈধ ইটভাঁটিতে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানের আজিজনগর-গজালিয়া দুটি অবৈধ ইটভাঁটিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে লামা উপজেলার প্রশাসনের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের তথ্যমতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে আজিজনগর ইউনিয়নে এসবিএম ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ উল্লাহ আজম খান’কে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং গজালিয়া ইউনিয়নে গড়ে তোলার ইটভাটা মালিক’কে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আজিজগনর ও গজালিয়া দুটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে গড়ে তোলা ইটভাঁটি গুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া থানচিতে গড়ে তোলা ইটভাটা’সহ কয়েকটি ইটভাঁটির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।