Agaminews
Dr. Neem Hakim

বান্দরবানে থান‌চি‌তে অ‌বৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:২০ অপরাহ্ন /
বান্দরবানে থান‌চি‌তে অ‌বৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে ইটভাটা চালু রাখায় সা‌বেক ফ‌্যা‌সিস্ট আওয়ামীগ নেতা আনিছুর রহমান সুজ‌নের (মেসার্স এস বিএম ব্রিকস) নামে একটি ড্রাম্প চিমনির ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়ে‌ছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে থানচি উপজেলার হেডম‌্যান পাড়ার ইটভাটায় এ অভিযানের নেতৃত্ব দেন থান‌চির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরাও অভিযানে অংশগ্রহন করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই হেডম‌্যান পাড়াস্থ এক‌টি সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের পা‌শে সা‌বেক পলাতক আওয়ামীলীগ ‌নেতা আনিছুর রহমান সুজন প্রভাব বিস্তার ক‌রে জেলার বাইরে থে‌কে স্বজন‌দের মাধ‌্যমে ইটভাটাটি পরিচালনা কর‌ছে।
এতে হেডম‌্যান পাড়ার লোকজন, প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার ব‌্যবহৃত প্রবহমান ঝি‌রির পা‌নি নস্ট ও স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশ ও গাছপালার উপরও মারাত্মক ক্ষতি হ‌চ্ছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতে অবৈধ ভাবে এই ইটভাটা পুনরায় স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।