Agaminews
Dr. Neem Hakim

বান্দরবানে দুর্গম এলাকায় অগ্নিদগ্ধ ২ শিশুকে চিকিৎসা দিলেন সেনাবাহিনী


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন /
বান্দরবানে দুর্গম এলাকায় অগ্নিদগ্ধ ২ শিশুকে চিকিৎসা দিলেন সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম শাশ্বত ম্রো পাড়ার শীতের রাতে আগুন পোহাতে গিয়ে জামায় আগুন লেগে অগ্নিদগ্ধ দুই শিশুকে চিকিৎসা দিয়েছেন সেনা বাহিনী। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে অগ্নিদগ্ধ দুই শিশুকে বান্দরবান সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। আহত দুই শিশুর নাম পাওঞি ম্রো (৫) এবং তর্ম ম্রো (৫ মাস)।
সুত্রে জানা যায়, থানচি উপজেলার দুর্গম শাশ্বত ম্রো পাড়ার শীতের রাতে আগুন পোহাতে গিয়ে আগুনে পড়ে ওই দুই শিশুর শরীরের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পাহাড়ি দরিদ্র অসহায় পরিবারের কাছে শিশু দুটির চিকিৎসার জন্য কোনো অর্থ ছিল না। স্থানীয়রা মানুষের কাছে অর্থ সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া হলে বিষয়টি নজরে আসে বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান এর। পরে তিনি তাৎক্ষণিক তিনি নির্দেশনা দেন ওই দুই শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সেনানিবাসের হাসপাতালে নিয়ে আসতে। পরে অগ্নিদগ্ধ দুই শিশুকে হাসপাতালে দেখতে যান সেভেনফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক সরফরাজ হায়দার, রিজিয়নের কর্মকর্তা জিএসটু মেজর পারভেজ রহমান, মেজর শাহরীন জাহান প্রধান।
বান্দরবান সেনানিবাসের সেভেনফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসকরা জানান, অগ্নিদগ্ধ দুই শিশুদের সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।