Agaminews
Dr. Neem Hakim

বান্দরবানে বিএনপি, জামায়াত, এনসিপি’সহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন /
বান্দরবানে বিএনপি, জামায়াত, এনসিপি’সহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামি, এনসিপি’সহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে বিকাল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি’র কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির এডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্বাবধায়ক আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।


এসময় মনোনয়নপত্র জমা দেওয়া সময় অন্যান্যদের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মো: কামরুল আলম’সহ প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।