Agaminews
Dr. Neem Hakim

বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ছাত্র-জনতার অগ্নি সংযোগ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন /
বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ছাত্র-জনতার অগ্নি সংযোগ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে হামলা ও অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি মারা যাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাত ১টার দিকে বান্দরবানের রাজার মাঠ সংলগ্ন সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভস ও সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে রাত ২ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের ট্রাফিক মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্র জনতা। পরে সকালে ছাত্র জনতা বান্দরবানের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। এ সময় ছাত্র জনতারা বীর বাহাদুরসহ পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দেয়।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মো: আবদুর রহমান, ওসমান হাদির মৃত্যু ঘটনার পর রাত দুইটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী সদস্যরা আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।