Agaminews
Dr. Neem Hakim

বিজয়নগরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন /
বিজয়নগরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজারে অবস্থানকালে গত ৬ ডিসেম্বর আনুমানিক রাত ১৮.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, বিজয়নগর সিংগারবিল ইউনিয়নের

কাশিনগর এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ১৮.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আটক

ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে ৪টি পাটের বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। এরপর তাকে তল্লাশি করে তার কাছে থাকা ২৬টি বান্ডিল নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ রমজান মিয়া (৩৫), পিতা- মৃত শামসু মিয়া, আমোদাবাদ, আখাউড়া, ব্রাহ্মনবাড়ীয়া। আটককৃত ব্যাক্তি কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে বিজয়নগর থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ির জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।