
বিজনেস ফাইল ডেস্ক
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এছাড়াও সংবর্ধিত হবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ডঃ নাজনীন কাওসার চৌধুরী।
আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান ক্লাবে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জানা যায়, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA) বাংলাদেশের জন্য মার্কিন পারস্পরিক শুল্ক হ্রাস নিশ্চিত করার ক্ষেত্রে সরকার এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের অংশ হিসেবে তাঁদের অক্লান্ত প্রচেষ্টা এবং উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করে এ সংবর্ধনা দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।
আপনার মতামত লিখুন :