Agaminews
Dr. Neem Hakim

বিমান বিধ্বস্ত: হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন /
বিমান বিধ্বস্ত: হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

তিনি আরও বলেন, আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এতে ছয়জন নিহত হয়। তবে হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।