
আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সাটিফিকেট ও ক্রেষ্ট পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজা, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আব্দুর রউফ কোমল।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :