
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা,নরসিংদী :
নরসিংদীর রায়পুরায় বয়সের ভারে ন্যূব্জ একজন অসহায় বৃদ্ধা পরী বেগমকে হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে তিনি পায়ে হেঁটে চলতে অক্ষম ছিলেন।
উপজেলা প্রশাসনের কাছে সহায়তার আবেদন জানালে ইউএনও মোঃ মাসুদ রানা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং পরী বেগমের হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।
মানবিক এ উদ্যোগে উপকৃত হয়ে পরী বেগম ও তার পরিবার গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমাজের ভাগ্যপীড়িত ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াতে বদ্ধপরিকর প্রশাসন।
ভালো থাকুক পরী বেগমের মতো সকল অসহায় মানুষ—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :