Agaminews
Dr. Neem Hakim

ভূমিকম্পে এখনও আতঙ্কিত নরসিংদীবাসী


admin প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন /
ভূমিকম্পে এখনও আতঙ্কিত নরসিংদীবাসী

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা,নরসিংদী :

নরসিংদীতে শনিবার মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ কাঁপুনিতে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে।

ভূমিকম্পের কেন্দ্র নরসিংদী এলাকায় হওয়ায় বেশ কিছু স্থানে কম্পন তুলনামূলকভাবে তীব্র অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পের পর থেকে মানুষজন সতর্ক অবস্থায় রয়েছে। অনেকে ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।