
সাইফুল ইসলাম, ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে এ সময় বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। আজ রোববার (১ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর উপজেলার হাজির বাজার এলাকায় গাড়ি জব্দ ও মদগুলো উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে ফারিতে নিয়ে আসা হয় ।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা গামী একটি পিকআপ, ঢাকা মেট্রো ( ১২-৮৩৯২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর দিয়ে ছিটকে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে গাড়িটি উল্টে যায় এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন পিকআপটিতে কাঠের গুরুর বস্তার নিচে ১৪ বস্তা ভারতীয় মদের বস্তা রয়েছে তার পর স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি এবং মদ জব্দ করে!
বস্তাগুলোর মাঝে ম্যাজিক রোমান্স, রয়েল স্টিক, স্টারলিং ও আইকন পার্টস নামে ভারতীয় চার প্রকারের ৩৮৮ বোতল মত ছিল খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন । ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই ঘটনায় মামলা প্রক্রিয়া দিন তবে গাড়ির চালক বা তার সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :