
নিজস্ব সংবাদদাতা, নরসিংদী :
আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন সফল করার লক্ষ্যে শিবপুর উপজেলা জাকের পার্টির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আলম খান :গত ২৭ ডিসেম্বর, সকাল ৯টায়, শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর পাঠান বাড়িতে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনের জাকের পার্টি গোলাপ ফুল প্রতীক মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এ এস এম সায়েম আলী পাঠান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ জাকের পার্টি যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ও কেমব্রিজ মডেল স্কুলের প্রিন্সিপাল রাজীব হোসেন রাতুল।
প্রস্তুতি সভার শুরুতেই অনুষ্ঠিত হয় রওজা জিয়ারত, পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শরীফ। মিলাদ ও তেলাওয়াত পরিচালনা করেন নরসিংদী জেলা জাকের পার্টি তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এবং মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এরপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদক রুবি বেগম, নরসিংদী জেলা মহিলা ফ্রন্টের সভাপতি রওশন আরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের জাকের পার্টি মনোনীত প্রার্থী সুমিন কানন হ্যাপি, উত্তর জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের সভাপতি কারিমা সুলতানা ও মিম আক্তার, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শিবপুর উপজেলার সভাপতি নাঈম, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শফিকুল ইসলাম, নরসিংদী জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আবু বক্কর খান, শিবপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফাইজ উদ্দিন ভুইঁয়া, সাধারচর ইউনিয়ন সভাপতি সাখাওয়াত খন্দকার, মাছিমপুর ইউনিয়ন সভাপতি আসাদ মুন্সি, দুলালপুর ইউনিয়ন সভাপতি মঞ্জুর হোসেন গাজ্জালী,
চক্রধা ইউনিয়ন সভাপতি ওসমান খান ও সাধারণ সম্পাদক কামাল মিয়া, এছাড়াও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা যুব ফ্রন্টের সহ-সভাপতি হৃদয় মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিশ্ব উরস শরীফ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি মানবতার শিক্ষা, ভালোবাসা ও আত্মশুদ্ধির এক মহাসম্মিলন। এ আয়োজন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :