Agaminews
Dr. Neem Hakim

মাইলস্টোন ট্রাজেডি: আপিল বিভাগে এক মিনিট নীরবতা


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন /
মাইলস্টোন ট্রাজেডি: আপিল বিভাগে এক মিনিট নীরবতা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোমলমতি শিশুদের বিদেহী আত্মার স্মরণে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় নিস্তব্ধ হয়ে যায় আপিল বিভাগের এজলাস কক্ষ।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ জানায়, দুপুর ২টা থেকে হাইকোর্টের কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে, সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।

এ ঘটনায় শোকাস্তব্ধ সারাদেশ। পরীক্ষার্থীরাও এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।