Agaminews
Dr. Neem Hakim

মুন্সিগঞ্জের চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের  এসএসসি ’৯৭ ব্যাচের মিলনমেলা 


admin প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন /
মুন্সিগঞ্জের চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের   এসএসসি ’৯৭ ব্যাচের মিলনমেলা 

 

একাত্তর নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শহরের সিক্রেট টেস্ট রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানজুড়ে গল্প, আড্ডা, গান, স্মৃতিচারণ ও পারস্পারিক আলাপে মেতে থাকেন সবাই। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো ‘যেখানেই থাকি, বন্ধুত্ব আমাদের চির বন্ধন’। এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী – সবাইকে এক ছাতার নিচে আনার কারিগর অনলাইন গ্রুপ এডমিন রামপাল কলেজের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, বসুন্ধরা গ্রুপের সিনিয়র অফিসার মিলন ঢালী, সংবাদকর্মী বাসুদেব, ব্যবসায়ী নোমান আল ফারুক, ব্যবসায়ী সোহেল বেপারী, সিআইডি অফিসার মো: জাকির হোসেন, ব্যবসায়ী দুলাল হোসেন, গৃহিনী রওশন আরা, রুশিয়া বেগম, ব্যবসায়ী মিলন সরদার, ব্যবসায়ী হুমায়ুন কবির, ব্যবসায়ী আতিকুর রহমান, ব্যবসায়ী দুলাল, সমাজ সেবক রাবেয়া আক্তার, লুৎফা, রোকসানা, শাহনাজ, সুফিয়া, মাজেদা, মাহফুজা, অলকা, পিয়ারা, হালিমা আক্তার জনি, নাসিমা, বিলকিস বেগমসহ অন্যান্যরা। বিদেশ থেকে অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হন- উজ্জ্বল শেখ, জাকির হাসান মাখন, উজ্জ্বল বেপারী, কবির মোল্লা, মামুন মোল্লা, শফিকুল ইসলাম সাগর, স্বপন শেখ, মোশাররফ হোসেন রিপন, রায়হান শরীফ রতন, কাওসার, মানিক প্রমুখ।