Agaminews
Dr. Neem Hakim

মুন্সিগঞ্জ বালুমহল ইজারাদারকে হয়রানির প্রতিবাদে মেসার্স মনির এন্টারপ্রাইজের সংবাদ সম্মেলন


admin প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন /
মুন্সিগঞ্জ বালুমহল ইজারাদারকে হয়রানির প্রতিবাদে মেসার্স মনির এন্টারপ্রাইজের সংবাদ সম্মেলন

বিজনেস ফাইল প্রতিবেদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে (১৪ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় মুন্সিগঞ্জ বালুমহল ইজারাদারকে হয়রানির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও মেসার্স সূচনা এন্টারপ্রাইজ যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে মেসার্স সূচনা এন্টারপ্রাইজের সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর করিম মজুমদার মূল প্রবন্ধ পাঠ করেন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন, মোঃ শামীম ইকবাল, পরেশ কুমার দাস, মোঃ মনির হোসেন, মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।
তারা বলেন-মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজর আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা জানাচ্ছি যে গত ১৮ই মে ২০২৫ ইং তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ৬ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মূল্যে ভাষানচর বালু মহল মনির এন্টারপ্রাইজ এর নামে ইজারা পাই। আমাদের সরকার কর্তৃক ইজারাকৃত মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভাষানচর বালু মহলটি বুঝিয়ে পাওয়ার পরে তাহা বন্ধের জন্য একটি সন্ত্রাসীগোষ্ঠী আমাদের ব্যাবসায়ীক প্রতিপক্ষ চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বারবার হয়রানি ও বালু মহলটি বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা উক্ত বিষয়টি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও তাদের হয়রানি বন্ধ হচ্ছে না। মহল পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের কর্মকর্তা কর্মচারিচারীদের উপরে প্রায় সময়ে সশস্ত্র অবস্থায় হামলা চালায়। বালুরমহলে থাকা ড্রেজার ও বাল্কহেড উপর হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ইহাতে আমাদের কোম্পানি ও বাল্কহেড ড্রেজার ব্যবসায়ীগণ মারাত্মকভাবে যান মালের ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা ইজারাকৃত সরকারি রাজস্ব সরকারের কোষাগারে জমা দানে মারাত্মকভাবে বাঁধার সম্মুখীন হচ্ছি।
উল্লেখ থাকে যে, গত ১২ই নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময়ে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর জোন এর একটি টহল টিম মহনপুর মতলব উত্তর লঞ্চ ঘাট সংলগ্ন হইতে একটি স্পিডবোর্ডে অবস্থান করা পাঁচ জন ব্যক্তিকে সন্দেহ মূলক ভাবে আটক করে যাহা আমাদের বালু মহলের সীমানায় কয়েক কিলোমিটার বাহিরে, আটককৃত ব্যক্তিদের নামে মতলব উত্তর থানা চাঁদপুর ১২/১১/২০২৫ ইং তারিখে কোস্ট গার্ড মোহনপুর আউট পোস্ট মোহনপুর বাংলাদেশ কোর্ড গার্ড এর সদস্য সানোয়ার হোসেন (৪৭) পিও এফসি-অন একটি মামলার রুজু করে। উক্ত মামলায় ভাষান চর বালুমহল মুন্সিগঞ্জ এর পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয়। যাহাতে আমরা গভীর উদ্বেগ ও জোর পতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, আমরা বালুরমহল পরিচালনাকালীন সময়ে সরকারি সকল রাজস্ব পরিশোধ করে ও ইজারার সকল স্বার্থ মেনে পরিচালনা করছি। আমরা মনে করি সরকারি রাজস্ব পরিশোধের ব্যাঘাত ঘটানোর জন্য কিবরিয়া মিয়াজির ব্যাবসায়ীক প্রতিপক্ষের ষড়যন্ত্রে মিথ্যা ও বানোয়াড মামলায় গোলাম কিবরিয়া মিয়াজীকে ফাঁসানো হচ্ছে। যাহা নিছক উনাকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপূন্য করার উদ্দেশ্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দুঃখের বিষয় চাঁদপুর অঞ্চলের বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আটক কৃত পাঁচজন ব্যক্তিকে নিয়ে সংবাদ সম্মেলনে আমরা লক্ষ্য করেছি কিবরিয়া মিয়াজীকে কুখ্যাত নৌ ডাকাত হিসাবে কয়েকবার উক্তি করেছে। যাহা একটা সুশৃংখল বাহিনী দ্বারা আমরা প্রত্যাশা করিনা। তাই আমরা দাবী জানাচ্ছি বিষয়টি সুনির্দিষ্ট ভাবে তদন্ত করে কোস্টগার্ড কর্তৃক বক্তব্য টি এবং মিথ্যা মামলা থেকে গোলাম কিবরিয়া মিয়াজীর নাম প্রত্যাহারের জোর দাবি জানাই।