Agaminews
Dr. Neem Hakim

মেরাতলী ব্যাডমিন্টন টুর্নামেন্ট,জমজমাট ম্যাচে মুখরিত এলাকা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
মেরাতলী ব্যাডমিন্টন টুর্নামেন্ট,জমজমাট ম্যাচে মুখরিত এলাকা

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :

নরসিংদীর রায়পুরায় মেরাতলী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মেরাতলী ব্যাডমিন্টন টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল সরগরম।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপ জনকল্যাণ ও সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এবং জাতীয়তাবাদী সমর্থক দল (কেন্দ্রীয় কমিটি)-এর ক্রীড়া সংগঠক মোঃ গোলাপ মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আলহাজ্ব আব্দুল কুদ্দুস।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রায়পুরা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ এবং এস.আর এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সজল পাল চৌধুরী।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুরা পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মালয়েশিয়া প্রবাসী জনাব মোঃ আনারুজ্জামান রনি। পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সৌদি আরব প্রবাসী জনাব মোঃ ইকবাল মিয়া।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার জনাব মোঃ মিলন মিয়া। উপদেষ্টা হিসেবে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী জনাব মোঃ ইসলাম মিয়া, জনাব মোঃ সোহেল মিয়া, মেধাবী ছাত্রনেতা জনাব মোঃ জাকির হোসেন কাদির ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আমজাদ হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করে গোলাপ জনকল্যাণ ও সাংস্কৃতিক সংঘ এবং সার্বিক আয়োজনে ছিল মেরাতলী যুব সমাজ।

বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা গড়ে তোলার আহ্বান জানান তারা।