Agaminews
Dr. Neem Hakim

মোংলায় সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘আবু বকর’ জনসাধারণের জন্যউন্মুক্ত


admin প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন /
মোংলায় সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘আবু বকর’ জনসাধারণের জন্যউন্মুক্ত

 

একাত্তর নিউজ ডেস্ক:

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উযযাপন উপলক্ষে বাগেরহাটের মোংলা দ্বিগরাজ এলাকার নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘আবু বকর’ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।  শুক্রবার ২১ নভেম্বর  বেলা ২টা থেকে সুর্যাস্ত পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন মোংলা, রামপাল, খুলনার দাকোপসহ আশপাশ এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা। যুদ্ধজাহাজ দেখতে আসা দর্শনার্থিরা  বলেন সমুদ্রগামী জাহাজে কোনদিন উঠি নাই। তাই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখার সুযোগ হাত ছাড়ার প্রশ্নই আসে না। সশস্ত্র বাহিনী দিবসে তাই দীর্ঘ লাইন ছিল অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির প্রবেশ মুখে। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর শিশু কিশোররা যুদ্ধজাহাজ দেখে মহাখুশি। নতুন সাহস আর প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর  এখানে দায়িত্বশীল কর্মকর্তারা। জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন মীর বায়েজিদ জানান, বানৌজা আবু বকর বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্বজাহাজ। এতে  যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু বকর একটি রূপান্তরিত টাইপ ০৫৩ এইচ ২ ফ্রিগেট যা ২০১৪ সালের ১ মার্চ নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়। ইসলামের ১ম খলিফায়ে রাশেদিন হযরত আবু বকর (রাঃ) এর সম্মানার্থে এটির নামকরণ করা হয় বলে জানান নৌবাহিনীর ওই কর্মকর্তা।