
বিজনেস ফাইল প্রতিবেদক
সম্প্রতি পুরাতন ঢাকায় ব্যবসায়ী নেতা মোহাম্মদ বজলুর রহমানের সাথে অর্ধ শতাধিক জি বি সদস্যের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯/১০বারের নির্বাচিত পরিচালক সাবেক বিএনপি নেতা হাজী আবু মোতালেব। কিন্তু তার বক্তব্যে বলেন প্রায় ৪০ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এফবিসিসিআইয়ের সাথে আছেন। আমরা যারা এফবিসিসিআই তে এসেছিলাম অনেক আশা নিয়ে, মোহাম্মদ আলী আমাদেরকে পরিচালক হবার জন্য সকল সুযোগ করে দিয়েছেন। এখন তার হাতে গড়া পরিচালক অনেক। উনি নিজে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সময়টা ছিল এফ বিসিসিআই এর স্বর্ণযুগ। সে সময় এখানে কোন রাজনীতিছিল না। বিশেষ করে ৪ কোটি ব্যবসায়ীর মধ্যে তার একটা আলাদা ইমেজ রয়েছে। জিবি সদস্যরা তাকে ভালোবাসেন। একবার এক প্রকাশ্য ব্যবসায়িক সভায় সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন আহমেদ বলেছেন আমি যেবার বিজয়ী হই নির্বাচনের আগে মোহাম্মদ আলী আমাকে একদিন বললেন কামাল ভাই আপনি নির্বাচন করবেন? আমি যখন বললাম করব মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাঁড়াল। এরকম হৃদয় খোলা নেতা হয় না। এরকম কথা শুনি যখন তখন গর্বে হৃদয়টা ভরে যায়। তিনি তার জীবনের অনেক মূল্যবান সময় এখানে দিয়েছেন।আগামী নির্বাচনে আমরা মোহাম্মদ আলীর জন্য সকলের কাছে দোয়া চাইবো। আগামীর এফবিসিসিআইতে সকলে ভালোবাসে এমন একজন ব্যবসায়ী নেতা সভাপতি হিসেবে প্রয়োজন।
আপনার মতামত লিখুন :