
জ ই ম’ন্জু – দৈনিক বিজনেস ফাইল
রামপুরাস্থ বনশ্রীর সি ব্লকে ম্যাপ্ কালচারাল একাডেমির মাসিক কবিতা ও গানের আসর অনুষ্ঠিত
ম্যাপ্ কালচারাল একাডেমি একটি সুস্থ ধারার সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে অত্র এলাকায় পরিচিতি পেয়েছে। এখানে প্রতি ইংরেজি মাসের শেষ বুধবার নিয়মিত মাসিক গান ও কবিতার আড্ডা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হলো এম্নি একটি অনুষ্ঠান।
সেদিন সন্ধ্যায় শুরু হওয়া এই জমজমাট আসর কবিতা আবৃতি আর গান-সঙ্গীতে ছিল প্রাণচঞ্চল ।
এ আসরে উপস্থিত ছিলেন কবি তন্ময় হারিস, কবি চঞ্চল কুদ্দুস, কবি মঈনুদ্দিন, কবি লিলি শেঠ, কবি জহুরুল ইসলাম ম’ন্জু, শিল্পী ডেইজি আক্তার, মৌসুমি রানী, আবৃতিকার কার্তিক সাহা সহ অন্যান্য কবি ও শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন ম্যাপ্ কালচারাল একাডেমির সভাপতি প্রসপারিনা সরকার । অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী হয়।
আপনার মতামত লিখুন :