
সাইফুল ইসলাম, ভালুকা প্রতিনিধি
ভালুকার উপজেলার কৃতি সন্তান এডভোকেট আজিজুল হক খান দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) ময়মনসিংহ জজ কোর্টে নিয়োগ পেয়েছেন।
আজিজুল হক খান ময়মনসিংহ জেলা বিএনপির একজন প্রথম সারির রাজনীতিবীদ। তিনি ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের ভালুকা থানার প্রতিষ্ঠা কার্য নির্বাহী সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন।
তিনি ১৯৮৭ সাল থেকে জেলা কৃষকদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। একজন আইনজীবী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।
তিনি ভালুকা উপজেলার কাঠালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। পিতার মরহুম আব্দুল হেকিম খান।
আপনার মতামত লিখুন :