
একাত্তর নিউজ ডেস্ক :
ঢাকার আফতাবনগরের আনছার ক্যাম্প এলাকায় যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার লায়ন এ বাদল আই এ্যান্ড জেনারেল হসপিটালের উদ্যেগে যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দিনব্যাপী এ চক্ষুসেবা অনুষ্ঠিত হয়। চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন- লায়ন এ বাদল আই এ্যঅন্ড জেনারেল হসপিটাল ও ফ্যাকো সেন্টার। এ সময় বিভিন্ন চোখের রোগীকে প্রয়োজনীয় চক্ষুসেবা প্রদান করা হয়। যার মধ্যে অনেকের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এ ছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।

এ ছাড়াও এ আই ক্যাম্পের মাধ্যমে চোখের যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যারা আর্থিক কারণে চোখের চিকিৎসা নিতে অক্ষম তাদের চিকিৎসা প্রদান করা হয়। মূলত স্থানীয় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করাই ছিল এ ক্যাম্পের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দা ও আই ক্যাম্পে সেবা নিতে আসা প্রবীণ রহমান বলেন, চোখের সমস্যা আমার জন্য অনেক বড় একটা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আজ এ ক্যাম্প আমাকে আশার আলো দেখিয়েছেন। ক্যাম্পের মাধ্যমে আমি আমার দীর্ঘদিনের ছানি সমস্যা চিহ্নিত ও অপারেশনের ব্যবস্থা করাতে সক্ষম হয়েছি।
উপস্থিত ছিলেন- যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক,সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আতিকুল্লাহ আল-মাদানি, মাওলানা রুহুল আমিনসহ মাদরাসার শিক্ষক শিক্ষীকাগণ।
যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক বলেন, মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবার ব্যবস্থা করে দেয়ায় তারা অনেক উপকৃত হয়েছে। এ ধরণে কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :