Agaminews
Dr. Neem Hakim

রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা মন্ডপ পরিদর্শনে ধর্ম উপদেষ্টা


admin প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন /
রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা মন্ডপ পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

বিজনেস ফাইল প্রতিবেদক
শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গতকাল রাজধানীর রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তার শুভেচ্ছা বক্তব্যে রামকৃষ্ণ মিশনের সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কাজের সহযোগিতার জন্য তাৎক্ষণিকভাবে তার মন্ত্রণালয় থেকে অনুদান ঘোষণা করেন।
রামকৃষ্ণ মিশনের প্রধান Swami Purnatmananda ধর্ম উপদেষ্টার প্রতি ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইতোপূর্বে উপদেষ্টা আগত জানান Swami Debdhanananda Maharaj ও মিশনের মিডিয়া কো-অর্ডিনেটর শিব শংকর মোদক জুনিয়র।
অনুষ্ঠানে জ্বানদিপ নামে একটি প্রকাশনা (মিশনের আবাসিক ছাত্র) উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।