
ছ
নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও :
জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীর রাণীশংকৈল আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল প্রেসক্লাব।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা দুই সাংবাদিক নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। সীমান্তবর্তী এলাকায় তথ্য সংগ্রহ ও সাংবাদিকতা কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে তাদের রাণীশংকৈল সফরকে কেন্দ্র করে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার দেশ দীর্ঘদিন ধরে পাঠকমহলের আস্থা অর্জন করেছে। বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান ও রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী দায়িত্বশীল, সাহসী ও জনমুখী সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তাদের অভিজ্ঞতা ও কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস।
সংবর্ধনার জবাবে আবু সুফিয়ান রাণীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে মফস্বল সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একজন সাংবাদিককে সর্বপ্রথম নিজের কাছে জবাবদিহি করতে হবে—তিনি কী করছেন, কেন করছেন এবং তার কাজ কতটা জনস্বার্থে ভূমিকা রাখছে। এ আত্মসমালোচনাই একজন সাংবাদিককে দায়িত্বশীল ও পেশাদার হিসেবে গড়ে তোলে।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলমযুদ্ধ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।
রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, বালিয়াডাঙ্গী আমার দেশ প্রতিনিধি রমজান আলী, সিনিয়র সাংবাদিক নুরুল হক, ছবিকান্ত দেব, মাহাবুব আলম, আব্দুল্লাহ আল নোমান ও নাজমুল হোসেন।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আনিসুর রহমান বাকি, বিজয় রায়, আব্দুল জব্বার, অভিষেক চন্দ্র রায়, মানিক, ফাইদুল, সবুজ, রাকিব ফেরদৌসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
আব্দুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও।
মোবাইল -০১৩০৩৫৮৬৬৮২
তাং-২৩/০৬/২৬
আপনার মতামত লিখুন :