
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ বদরুজ্জামান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান, খেলাফত মজলিসের তাজুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মশিউর রহমান।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোলাপ মিয়া, জামাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ পনির হোসেন, সুলেমান খন্দকার ও ব্যারিস্টার তৌফিকুর রহমান।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। ৩ তারিখে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :