
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী):
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন নরসিংদী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল আমীন ভূঁইয়া রুহেল।
সোমবার (১৬ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় রফিকুল আমীন ভূঁইয়া রুহেল বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :