
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :