Agaminews
Dr. Neem Hakim

রায়পুরার মির্জাপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন /
রায়পুরার মির্জাপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :

নরসিংদীর রায়পুরা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ।

অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মঞ্জুর এলাহীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।