Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন /
রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী :

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এম্বুলেন্স চালক মোজাম্মেল মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালের দিকে মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেলের বাড়ি সিলেটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির এনা পরিবহনের বাসটি মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এম্বুলেন্সের সাথে সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাস ও এম্বুলেন্স উদ্ধার করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।