
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এ কর্মসূচির আয়োজন করে।
শিক্ষক-কর্মচারীরা জানান, শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮–এর সকল কালো আইন বাতিল, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিন ঝুলে থাকা অধিকার নিশ্চিত করতেই তাদের এই কর্মসূচি।
তাদের উত্থাপিত দাবিসমূহ হলো—
দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা,
আত্তীকৃত শিক্ষক–কর্মচারীদের পে প্রোটেকশন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে,
দ্রুততম সময়ে ও সহজে চাকুরি স্থায়ীকরণ সম্পূর্ণ করতে হবে,
শিক্ষক–কর্মচারীদের চাকুরি বদলিযোগ্যতা নিশ্চিত করা,
একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা,
নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের বৈষম্য ও অনিশ্চয়তা দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :