Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় জমকালো আয়োজন কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন /
রায়পুরায় জমকালো আয়োজন কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা  উদ্বোধন

মনিকা রানী বিশ্বাস,রায়পুরা,নরসিংদী :

নরসিংদীর রায়পুরায় কৃষি উন্নয়ন, পুষ্টি বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫” বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ডিডিএলজি মো: মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা,উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ আজিজুল হক।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি, পুষ্টিকর শাকসবজি-ফলমূল, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি এবং কৃষকদের উন্নয়নমূলক নানা প্রদর্শনী স্থান পেয়েছে। কৃষকদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলাটি আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।