Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন /
রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা ( নরসিংদী) :

নরসিংদীর রায়পুরা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়পুরা পৌরসভাসহ উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নিজ নিজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।